Wednesday, 17 August 2016

শেখ মুজিব OS, জিয়াউর রহমান AS

শেখ মুজিবুর রহমানকে আমরা অনেকেই ঘৃনা করি কারন আমরা বিএনপি। জিয়াউর রহমানকে আমরা ঘৃনা করি কারন আমরা আওয়ামিলীগ। আমাদের এমন অবস্থা যে একসাথে কখনোই আমরা এই দুজনকে পছন্দ করতে পারি না কারন আমরা হয় বিএনপি নয়তো আওয়ামিলীগ। বিএনপি হয়ে মুজিবকে এবং আওয়ামিলীগ হয়ে জিয়াকে পছন্দ করা আমাদের মনোসংবিধানে হারাম! 
মানুষে ভুলভ্রান্তি হয় ই। যেহেতু মুজিব ও জিয়া উভয়েই মানুষ সেহেতু তারা কখনোই ভুলভ্রান্তির উপরে ছিলেন না। 
দুই একটা ভুলের জন্য আমরা মুজিবের অবদান অস্বীকার করতে পারিনা কেননা মুজিবহীন বাংলাদেশ কখনোই সম্ভব ছিল না। আবার জিয়াও দেশের জন্য কম করেন নি, দেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন অতএব উভয়েই যে বাংলাদেশের সম্পদ তা যে অস্বীকার করবে সে যে জেগে জেগে ঘুমায় তা অন্তত অস্বীকার করার জু নেই।
এখন কার অবদান বেশি?
ইটস সিম্পল।
মুজিব হলেন - অপারেটিং সিস্টেম (OS) আর জিয়া হলেন অ্যাপ্লিকেশান সফটওয়্যার(AS)। কম্পিউটারে কোন কিছু চালাতে গেলে আগে অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। অপারেটিং সিস্টেম চালু হলে তারপর আপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজ করে। এখানে জিয়া হলেন এমন একটি আপ্লিকেশন সফটওয়্যার যার দ্বারা কম্পিউটার নির্দিষ্ট স্পীডে সচল থাকে।